Dhaka 4:38 pm, Wednesday, 13 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। প্রচণ্ড ঢেউ ও ঝোড়ো হাওয়ার কারণে গভীর সমুদ্রে থাকা শত শত ফিশিং ট্রলার জাল ফেলতে না পেরে নিরাপদ আশ্রয়ের খোঁজে তীরে ফিরেছে

Update Time : 11:46:37 am, Thursday, 21 August 2025

গত মঙ্গলবার রাত থেকে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

ফিরে আসা এসব ট্রলার এখন সুন্দরবনের ভেতর মেহেরআলী, ভেদাখালী, আলোরকোলসহ উপকূলীয় মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা ও শরণখোলার বিভিন্ন খালে নোঙর করে আছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর ভেদাখালী খালে আশ্রয়ে থাকা বগী এলাকার মাঝি মিজানুর রহমান জানান, দুদিন ধরে প্রচণ্ড ঝোড়ো বাতাসে সাগর উত্তাল। ঢেউয়ের আঘাতে টিকতে না পেরে সব ট্রলার সাগর ছেড়ে এসেছে।

শরণখোলা উপজেলার সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ট্রলার নিয়ে সাগরে নামলেই দুর্যোগ শুরু হয়। ঠিকমতো জাল ফেলতে না পেরে জেলেরা চরম লোকসানে পড়ছেন। কয়েক বছর ধরে মৌসুম শুরু হলেই এমন দুর্যোগ দেখা দিচ্ছে। এতে মহাজনরা নিঃস্ব হয়ে যাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের দুবলা বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাস বলেন, ঢেউয়ের তাণ্ডবে বহু ট্রলার সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে। জেলেদের নিরাপত্তা ও সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে জেলেরা পুনরায় সাগরে নামতে পারবেন। তবে সাময়িকভাবে ইলিশ আহরণ বন্ধ থাকায় বাজারেও সরবরাহে প্রভাব পড়তে পারে।

প্রিন্ট