ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত

ফাঁকা মেসে ছাত্রীর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা— ‘বাবা-মা আমায় ক্ষমা করে দিও’

খুলনার বয়রায় একটি মেস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকার একটি ৫ তলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

কলেজ ছাত্রীর নাম তিসা। বয়স ১৯। সে সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আ. রউফ মোল্লার মেয়ে। মৃত্যুর পর তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ৩ জন ছাত্রীর সঙ্গে বসবাস করত। তিসা এ ঘটনার দুদিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসে। কিন্তু তার সঙ্গে থাকা অপর দুই ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার উদ্দেশে চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল বাবা-মা আমাকে ক্ষমা করে দিও।

ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়

ফাঁকা মেসে ছাত্রীর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা— ‘বাবা-মা আমায় ক্ষমা করে দিও’

আপডেট সময় ০৫:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫