Dhaka 4:49 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ক্রিকেট-কূটনীতিতে ব্যর্থ বিসিবি, দারুণ সুযোগ হারাল বাংলাদেশ

Update Time : 01:05:53 pm, Saturday, 2 August 2025

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে টি ২০ সংস্করণের এবারের এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি ২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। ফাইনালসহ সিরিজের সাতটি ম্যাচই হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে সিরিজটি।

ক্রিকেট-কূটনীতিতে দক্ষতার পরিচয় দিলে বাংলাদেশও হয়তো এই সিরিজের অংশ হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

নাকভির অনুরোধে ভারতের রোষে পড়ার ঝুঁকি নিয়ে সম্প্রতি ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এশিয়া কাপের আদর্শ প্রস্তুতির ব্যাপারটি মাথায় থাকলে তখন নাকভির কাছে প্রতিদান চাইলে নিশ্চিতভাবেই বাংলাদেশের অনুরোধে সাড়া দিতেন তিনি। কিন্তু বিসিবি সেই পথে না হেঁটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে ব্যস্ত।

এশিয়া কাপের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। স্বাগতিকদের যুক্ত করে সেটাই এখন হবে ত্রিদেশীয় সিরিজ। বিসিবি সময় মতো উদ্যোগ নিলে আরব আমিরাতের বদলে সিরিজের তৃতীয় দল হতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আগে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে অন্তত দুটি করে ম্যাচ খেলে আমিরাতের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন লিটন দাসরা। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে খেলে যা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে বিসিবি দূরদৃষ্টির পরিচয় দেবে, এই প্রত্যাশা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা এই সিরিজ নিয়ে আলোচনা শুরুর আগেই সব চূড়ান্ত হয়ে যায়। ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের।’

বিসিবি বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান ক্রিকেট এশিয়া কাপ

প্রিন্ট