Dhaka 5:46 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

শেষ মিনিটে মেসি-জাদু, দে পলের অভিষেকে মিয়ামির নাটকীয় জয়

Update Time : 02:22:35 pm, Thursday, 31 July 2025

ম্যাচটা মিয়ামির জন্য বিশেষই ছিল। বিশ্বজয়ী রদ্রিগো দে পলের অভিষেক তো বটেই, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। ফিরেই জাদু দেখালেন তিনি। শেষ মিনিটে তার অ্যাসিস্টেই তো নাটকীয় এক জয় তুলে নিল ইন্টার মিয়ামি।

লিগস কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আতলাসের মুখোমুখি হয়েছিল মিয়ামি। তাদের বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয়ই তুলে নিয়েছে দলটা। বুধবার রাতে ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোল আসে মেসির পাস থেকেই।

এটা ছিল মেসির ফেরার ম্যাচ। আগের ম্যাচে অল-স্টার গেমে অংশ না নেওয়ায় মেসি ও তার সতীর্থ জর্দি আলবার এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস। ফিরেই দলের হয়ে আবারো নায়ক এই আর্জেন্টাইন।

খেলার ৯৬তম মিনিটে মেসির পাস থেকে গোল করেন মার্সেলো ওয়েইগান্ট। শুরুতে অফসাইড ধরা পড়লেও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে যায় এবং গোলটি স্বীকৃতি পায়।

এর আগে ৫৮তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন তেলাসকো সেগোভিয়া, যেটিতে আবারও অ্যাসিস্ট ছিল মেসির। আতলাসের হয়ে ৮২তম মিনিটে সমতা ফেরান রিভালদো লোজানো। এরপরই মেসির শেষ মুহূর্তের ম্যাজিক এনে দেয় জয়।

এই নিয়ে জুলাই মাসে মেসির অ্যাসিস্ট দাঁড়াল পাঁচটিতে। তিনি গোল করেছেন আটটি। তার দল ইন্টার মিয়ামি এই মাসে এমএলএসে পাঁচটি ম্যাচে চারটি জয় এবং একটি ড্র করেছে। তাতে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ পেলেও গোল করতে পারেনি। মিয়ামির গোলরক্ষক রোকো রিয়োস নোভো প্রথমার্ধে তিনটি সেভ করেন। বিশেষ করে এদুয়ার্দো আগুইরেকে ঠেকানোর সেভটি ছিল চোখ ধাঁধানো। আর অর্ধের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের শট লাগে ক্রসবারে।

এই ম্যাচেই ইন্টার মিয়ামির হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডে পল। মেসির জাতীয় দলের এই সতীর্থ গত সপ্তাহে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন ক্লাবটির সঙ্গে।

মেসি এই দলে আছেন, সে কারণেই যে মিয়ামিতে যোগ দিয়েছেন দে পল, তা আর বলতে। সেই তার মিয়ামি অভিষেকটা রাঙানোর কাজটা শেষমেশ নিজ কাঁধেই তুলে নেন মেসি। তার দারুণ দুই অ্যাসিস্টে নাটকীয় এক জয়ই পেয়ে যায় ফ্লোরিডার দলটা।

প্রিন্ট