Dhaka 2:43 am, Sunday, 31 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

প্লট জালিয়াতি: ফ্যাসিস্ট হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

Update Time : 02:13:41 pm, Thursday, 31 July 2025

শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল/ফাইল ছবি
রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারকাজ শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে, ২২ জুলাই এই তিনজনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাগুলো বিচারের জন্য পৃথক দুটি আদালতে স্থানান্তরের নির্দেশ দেন তিনি।

পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২৮ জনের বিরুদ্ধে করা ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত হয়।

মামলার অন্য আসামিরা হলেন রাজউকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার; জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার; অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ; সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া; সদস্য মো. খুরশিদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন; সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মো. মাজহারুল ইসলাম, কবির আল আসাদ; সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, নায়েব আলী শরীফ; উপপরিচালক কামরুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান; পরিচালক শেখ শাহিনুল ইসলাম, মো. নুরুল ইসলাম; শেখ হাসিনার ব্যক্তিগত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াসি উদ্দিন; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবের একান্ত সহকারী শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

এসব মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রিন্ট