Dhaka 10:12 pm, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

হেনরী-হাবিবে মিল্লাতসহ আ.লীগের ৫১ নেতাকর্মীর নামে মামলা

Update Time : 08:51:56 pm, Wednesday, 30 July 2025

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক দুই সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ মামলায় আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বুধবার সদর থানার ওসি মোখলেছুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

২০২৩ সালে সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও হামলার ঘটনায় মঙ্গলবার রাতে গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে থানায় মামলাটি করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন— সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকালে আসামিরা সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী গ্রামের আব্দুর রহিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ চালিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং একটি মিথ্যা মামলায় আদালতে পাঠানো হয়। ঘটনার সময় ভয়ভীতি ও রাজনৈতিক চাপে মামলা করা সম্ভব হয়নি বলে দাবি করেন আব্দুর রহিম।

প্রিন্ট