ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মৃত্যু কারাগারে

জামালপুরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জিয়াউল হক জিয়া (৫৪) এর মৃত্যু হয়েছে কারাগারে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুররণ করেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।
জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি দিগপাইত ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
জানা গেছে, তিনি দিগপাইত ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি থাকাকালিন সময়ে ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে করেছেন নানা অনিয়ম। শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ঐ মামলায় তাকে গত ১৫ জানুয়ারি জেল হাজতে প্রেরণ করে আদালত। জামালপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষ্যে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন করা হয়েছিলো। জিয়াউল হক জিয়া দুপুর ১ টার দিকে খাবার খায়। খবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে তিনি অসুস্থ্যবোধ করেন। তার শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। পরে দুপুর ২ টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৫ টা পর্যন্ত চিকিৎসা নেন। পরে তার শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ পাহারায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, নিহতের রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছিল। পরে তাঁকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার হয়ে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। কাল দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেইখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সুরতহাল, ময়নাতদন্ত শেষে সকল আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৫.০৪.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মৃত্যু কারাগারে

আপডেট সময় ০৯:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬