ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫২ ০.০০ বার পড়া হয়েছে

সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানালেও সংসদের প্রথম অধিবেশনে দেখা গেছে ডেপুটি স্পিকার পদটিও সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন। বিরোধী দল থেকে কারও নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশন ৩০ মিনিট মুলতবি করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে সরকার জুলাই সনদ নিয়ে গরিমসি করছে এমন অভিযোগ এনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা ডেপুটি স্পিকার পদটি নেবে না।

বুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চািই না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

আপডেট সময় ১২:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬