ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ Logo ৪-৫টি কোম্পানির হাতে জিম্মি সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য Logo আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ জামায়াত জোট Logo কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার Logo মোংলায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল Logo নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা Logo বাস ভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ Logo মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয় Logo চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Logo মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল: প্রবাসে দেশের সুনাম বৃদ্ধিতে আইনজীবীদের ঐক্যের আহ্বান

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় প্রবাসী বাংলাদেশী আইনজীবীদের ক্রমবর্ধমান সাফল্য ও পেশাগত ঐক্য ধরে রাখার প্রত্যয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক’-এর নবনির্বাচিত কমিটির ইফতার ও দোয়া মাহফিল-২০২৬। জমকালো এই আয়োজনে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশী আইনজীবীদের মেধা ও সততা আজ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করছে।
ইফতার উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ল’ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আকমাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট কামাল উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে আইন পেশার মতো একটি সম্মানজনক ক্ষেত্রে বাংলাদেশীদের এই শক্তিশালী অবস্থান আমাদের গর্বের বিষয়। তারা বলেন, “আমরা শুধু আইনজীবী নই, আমরা প্রবাসে বাংলাদেশের দূত। আমাদের প্রতিটি আইনি লড়াই এবং সাফল্য বিদেশের মাটিতে দেশের পতাকা ও সম্মানকে আরও উঁচুতে তুলে ধরছে।”
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মোহাম্মদ আকমাম খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ ল’ সোসাইটি কেবল পেশাজীবীদের সংগঠন নয়, এটি প্রবাসে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার মঞ্চ। এই নবনির্বাচিত কমিটির মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আইনি সেবা এবং দেশের সুনাম রক্ষায় নিরলস কাজ করে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন বিশিষ্ট আইনজীবী এটর্নী মঈন চৌধুরী, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট শামসুদ্দোহা, এডভোকেট নাসির উদ্দিন, এডভোকেট বাবুল হোসেন এবং এটর্নি খায়রুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট মিয়া জাকির হোসেন, এডভোকেট মোর্শেদা জামান, এডভোকেট বখতিয়ার আহমদ, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট মঈন উদ্দিন জুনেল, এডভোকেট হিমেল, এডভোকেট ছায়াদ আহমদ, আব্দুল্লা আল মামুন, এডভোকেট মো. অতিকুর রহমান সাবু, এডভোকেট মো. মাহবুর আলম (১), এডভোকেট মো. মাহবুর আলম (২), এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট কাউছার পারভীন চৌধুরী, এডভোকেট নুরুল করিম জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাজমুল ইসলাম। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মাওলানা আশিক খান। মাহফিলে বিপুল সংখ্যক আইনজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল: প্রবাসে দেশের সুনাম বৃদ্ধিতে আইনজীবীদের ঐক্যের আহ্বান

আপডেট সময় ১১:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬