যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় প্রবাসী বাংলাদেশী আইনজীবীদের ক্রমবর্ধমান সাফল্য ও পেশাগত ঐক্য ধরে রাখার প্রত্যয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক’-এর নবনির্বাচিত কমিটির ইফতার ও দোয়া মাহফিল-২০২৬। জমকালো এই আয়োজনে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশী আইনজীবীদের মেধা ও সততা আজ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করছে।
ইফতার উপ-কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ল’ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আকমাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট কামাল উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে আইন পেশার মতো একটি সম্মানজনক ক্ষেত্রে বাংলাদেশীদের এই শক্তিশালী অবস্থান আমাদের গর্বের বিষয়। তারা বলেন, "আমরা শুধু আইনজীবী নই, আমরা প্রবাসে বাংলাদেশের দূত। আমাদের প্রতিটি আইনি লড়াই এবং সাফল্য বিদেশের মাটিতে দেশের পতাকা ও সম্মানকে আরও উঁচুতে তুলে ধরছে।"
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মোহাম্মদ আকমাম খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বাংলাদেশ ল’ সোসাইটি কেবল পেশাজীবীদের সংগঠন নয়, এটি প্রবাসে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার মঞ্চ। এই নবনির্বাচিত কমিটির মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আইনি সেবা এবং দেশের সুনাম রক্ষায় নিরলস কাজ করে যাব।"
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন বিশিষ্ট আইনজীবী এটর্নী মঈন চৌধুরী, এডভোকেট আব্দুল ওয়াহিদ, এডভোকেট শামসুদ্দোহা, এডভোকেট নাসির উদ্দিন, এডভোকেট বাবুল হোসেন এবং এটর্নি খায়রুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট মিয়া জাকির হোসেন, এডভোকেট মোর্শেদা জামান, এডভোকেট বখতিয়ার আহমদ, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, এডভোকেট মঈন উদ্দিন জুনেল, এডভোকেট হিমেল, এডভোকেট ছায়াদ আহমদ, আব্দুল্লা আল মামুন, এডভোকেট মো. অতিকুর রহমান সাবু, এডভোকেট মো. মাহবুর আলম (১), এডভোকেট মো. মাহবুর আলম (২), এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট কাউছার পারভীন চৌধুরী, এডভোকেট নুরুল করিম জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাজমুল ইসলাম। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মাওলানা আশিক খান। মাহফিলে বিপুল সংখ্যক আইনজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় :-২০৬, তৃতীয় তলা গরম পানি গলি ফকিরের ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০।
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@