ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীরঃ

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বন বিভাগের সংরক্ষিত ১০/১২ টি গাছের লগ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বন বিভাগের তত্ত্বাবধানে থাকা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের গাছের গুঁড়িগুলো কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই নসিমনে করে ধোয়াইল বাজারে চেরাইয়ের জন্য নেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহনুর জামান ও বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে গুঁড়িগুলো উদ্ধার করেন।

অভিযোগ উঠেছে, ইতিপূর্বে উপজেলা পরিষদের একটি লোহার গেট সরিয়ে নেওয়ার ঘটনায়ও আজিজুর রহমান টুটুলের সম্পৃক্ততা ছিল। একটি ভিডিওতে ওই গেটটি তাঁর বাড়ির পাশে পড়ে থাকতে দেখা গিয়েছিল। এ ছাড়া স্থানীয় ইটভাটা মালিকদের কাছ থেকে পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে অর্থ ও ইট আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে আজিজুর রহমান টুটুল বলেন, তিনি গাছের গুঁড়ি নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অনুমতি চেয়েছিলেন। তবে প্রেসক্লাব মহম্মদপুরের সহ-সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে কোনো অনৈতিক কাজ করলে তার দায় সংগঠন নেবে না।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শাহনুর জামান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান চালিয়ে সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও তিনি ঢাকার একটি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ওই পত্রিকার সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথিপত্র পাওয়া যায়নি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীরঃ

আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬