ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৮৭ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক: গায়ে সাদা এপ্রন, গলায় স্টেথোস্কোপ—হাসিমুখে রোগীর সেবা হবে পরম দান। হে নতুন চিকিৎসা কর্মকর্তা, তোমায় জানাই অভিনন্দন ও শুভেচ্ছা”—এই স্লোগানকে সামনে রেখে মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তাদের যোগদান উপলক্ষে সংবর্ধনা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান। তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, “সরকারি স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। আপনাদের সততা, আন্তরিকতা ও মানবিক আচরণই হবে জনগণের আস্থার ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম এবং ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার। তারা বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবীন কর্মকর্তারা গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ করবেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন), পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের ডা. এস. এম. শাহরিয়ার এবং সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন। তিনি বলেন, “মোংলার মানুষ আপনাদের কাছে আন্তরিক ও মানবিক সেবা প্রত্যাশা করে। আমরা সমন্বিতভাবে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত চিকিৎসা কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৬:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬