ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের Logo প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা Logo ১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়

চট্টগ্রামে রোহিঙ্গা যুবকের ইয়াবা বহন ব্যর্থ, সৌদিয়া বাসে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কের উত্তর পার্শ্বে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন বাস থেকে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে উদ্ধার করা হয় ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট।

অভিযানটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অফিসের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জনাব জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিমের মাধ্যমে। বিকাল আনুমানিক ২টার সময় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামির নাম জয়নুল আবেদীন (১৯)। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং A/07, ব্লক D-02–এর বাসিন্দা। তার পিতা হামিদ হোসেন ও মাতা শুফাইরা বেগম। এফসিএন নম্বর ১৪৬৬২৫ অনুযায়ী তার পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, হেড মাঝি নুর হোসেন ও সাইড মাঝি নুর ইসলামের আওতাধীন ওই ক্যাম্পের সদস্য সে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরে মাদকের ভয়াল ছোবল ঠেকাতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকবিরোধী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব

চট্টগ্রামে রোহিঙ্গা যুবকের ইয়াবা বহন ব্যর্থ, সৌদিয়া বাসে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫