ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামেঅর্থেরপ্রলোভনেধর্মান্তরের অভিযোগ,আটক-২

২৮, ফেব্রুয়ারি, ২০২৬ ইং

রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের ডিগ্রি কলেজ পাড়া এলাকায় আর্থিক প্রলোভন দেখিয়ে মুসলমানদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরের অভিযোগ উঠেছে শামসুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শামসুল কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বৈবাহিক সূত্রে তিনি চর শৌলমারী ইউনিয়নের কলেজ পাড়ায় বসবাস করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে খ্রিস্টান ধর্ম প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং সাধারণ মুসলমানদের বিভিন্নভাবে অর্থের প্রলোভন ও মাসিক ভাতার আশ্বাস দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন। এ পর্যন্ত অন্তত ১৪ জনকে ধর্মান্তর করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শামসুলসহ আরও একজনকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করেন।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে তাদের পারিবারিক জিম্মায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

কুড়িগ্রামেঅর্থেরপ্রলোভনেধর্মান্তরের অভিযোগ,আটক-২

আপডেট সময় ১২:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬