Dhaka 1:12 pm, Saturday, 16 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

টিভি ভবনে হামলা, ক্যামেরার সামনেই দৌড়ে পালালেন উপস্থাপিকা

Update Time : 12:53:51 pm, Thursday, 17 July 2025

ছবি: এক্স থেকে নেওয়া

সিরিয়ায় রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় টিভি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ সময় ক্যামেরার সামনে থেকে দৌড়ে পালিয়ে যান একজন টিভি উপস্থাপিকা। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন।

তিন দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। দক্ষিণ সিরিয়ার সুইদাতে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে এ হামলা চালাচ্ছে তারা।

দশম শতাব্দীর শিয়া ইসলামের একটি শাখা হিসেবে দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের সূচনা হয়েছিল। বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ দ্রুজের অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। অন্যান্য দ্রুজদের বেশিরভাগই লেবানন এবং ইসরাইল বাস করে। ইসরাইল এই দ্রুজ সম্প্রদায়কে নিজেদের লোক বলে মনে করে।

আরও পড়ুন

সিরিয়ার প্রতিরক্ষা দপ্তরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরাইলের হামলা
যুদ্ধে ইরানের বিরুদ্ধে ‘কালোজাদু’ প্রয়োগ করে ইসরাইল!
ইসরাইলের দ্রুজ সম্প্রদায়কে সম্বোধন করে কাটজ জানিয়েছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার সম্প্রদায়কে রক্ষা করবে।

তিনি জানান, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি – এবং আমরা তা বজায় রাখব। ’

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল ‘সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে ইসরাইলের সীমান্তে একটি অসামরিকীকৃত এলাকা হিসেবে সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ’ এবং ‘দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্ব’ তাদের রয়েছে।

প্রিন্ট