ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাটগ্রাম থানায় দায়ের করা মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর (১৫) মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনাটি ঘটে গত ১১ ফেব্রুয়ারি রাতে। ওই দিন বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি গেলে বাড়িতে তার দুই মেয়ে (১৫ ও ১২) একাই ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে কিশোরীর চিৎকারে সে বাধা দিলে অভিযুক্ত ভীত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরদিন কিশোরী বিষয়টি মায়ের কাছে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসা করেন। এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে আটক করা হয়েছে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় ০৯:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬