ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এক পর্যায়ে হাসপাতালের ড্রেন ও আশপাশের রাস্তা অপরিষ্কার দেখতে পেয়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তিনি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তার এ উদ্যোগে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই মিলে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।
পরবর্তীতে এমপি গাজী নজরুল ইসলাম শ্যামনগর থানায় গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি শ্যামনগর থানা মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে শ্যামনগর উপজেলা জামায়াতের নেতাকর্মী ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শ্যামনগর উপজেলা জামায়াতের স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তাদের এই উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম

আপডেট সময় ০৯:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬