ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়ায় সাব রেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

পাবনার ভাঙ্গুরা সাবরেজিস্ট্রি অফিসের মহুরীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। জানা যায়, এই অফিসের দলিল লেখকরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করছেন। যে সমস্ত দলিল গ্রহীতা এই অফিসে দলিল করতে আসেন তাদের কে বাধ্য করা হয় অতিরিক্ত টাকা প্রদান করতে। এখানে যে চাঁদাবাজিটা হয় তাতে সরকারি নিয়মে ফিস নেওয়ার পরেও লেখনি বাবদ আদায় করেন অনেক বেশি টাকা। কালিয়াকৈর গ্রামের সবুজ নামের একজন দলিল গ্রহীতা জানান, তিনি ৩০ লক্ষ টাকা মূল্যের একটি দলিল রেজিস্ট্রেশন করেন। মহুরীরা তার রেজিস্ট্রেশনের ফি ছাড়াও অতিরিক্ত ৭০ হাজার টাকা তার কাছ থেকে আদায় করেন। যা সম্পূর্ণ বেআইনি এবং এটা বড় চাঁদাবাজির ঘটনা।

অভিযোগে প্রকাশ, দলিল লেখকরা স্থানীয় দলীয় কিছু ব্যক্তি ও প্রভাবশালীদের ম্যানেজ করে এই চাঁদাবাজি করে যাচ্ছেন । এর ফলে সপ্তাহে মোটা একটি টাকা ওই ব্যক্তিদের হাতে পৌঁছে দেন দলিল লেখকরা।ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দলিল গ্রহীতারা। স্থানীয় ব্যক্তিদের সাথে আলাপ করলে তারা জানান ,সাব রেজিস্ট্রি অফিসের মহুরীরা দীর্ঘদিন ধরে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন অবগত রয়েছেন । ভবিষ্যতে গণ শুনানির জন্য ভাঙ্গুরা সাবরেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চলছে বলে জানা গেছে। চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও করা হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনায় নতুন করে মামলার বিধান রাখা হয়েছে।

পাবনা- ৩ এলাকার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজগার , তিনিও দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে তিনি জানিয়েছে।

ভাঙ্গুরা সাব-রেজিস্ট্রি অফিসের ঘটনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মিটিংয়ে এ বিষয়ে রেজুলেশন লিপিবদ্ধ করে কমিশনে পাঠানোর নির্দেশনা পাওয়া গেছে। সেই সঙ্গে ভূমি অফিসের বিরুদ্ধে কতিপয় অভিযোগ ও সাব রেজিস্ট্রি অফিসের ঘটনার গণ শুনানিতে যারা অংশগ্রহণ করবেন, তাদের কাছ থেকে জানা হবে, কারা চাঁদাবাজি করছেন এবং কাদেরকে ভাগ দিচ্ছেন ! পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন তাদের উভয়ের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নিবেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়ায় সাব রেজিস্টার অফিসে দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট সময় ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬