ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল Logo হামের টিকাদান কর্মসূচি এগিয়েছে, সারাদেশে শুরু ২০ এপ্রিল: সংসদে বিএনপি দলের স্বাস্থ্যমন্ত্রী Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

প্রেমাদাসায় আজ কী ফিরবে মিরপুর? আজ যারা জিতবে ট্রফি তাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ২৬৭ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
এবারের শ্রীলংকা সফরে দুবার সাদা বলের সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই দ্বিতীয় ম্যাচ জেতে সফরকারীরা। সিরিজ হয় ১-১। ওয়ানডে সিরিজ অবশ্য মেহেদী হাসান মিরাজরা হেরেছেন ১-২ এ। টি-টোয়েন্টি সিরিজে তার পুনরাবৃত্তি হতে দিতে চান না লিটন দাসরা।

আজ কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লংকানদের হারিয়ে সিরিজ জয়ের উৎসব করতে চায় বাংলাদেশ। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ ৮৩ রানে জিতে সিরিজ ১-১ করেছে। এই সংস্করণে এ বছর আট ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়।

প্রেমাদাসায় শেষ দশটি দিবারাত্রির টি-টোয়েন্টি-র মধ্যে নয়টি ম্যাচ হেরেছে প্রথমে ব্যাট করা দল

অধিনায়ক লিটন দাস ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। ১৩ ইনিংস পর এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে ফেরা আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে।

সেই আত্মবিশ্বাস নিয়ে ডাম্বুলা থেকে আবার কলম্বোয় ফিরেছে বাংলাদেশ দল। বলা হচ্ছে, রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটের আচরণ অনেকটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো। প্রথমে ব্যাট করা দলের জন্য সহায়ক।

সুতরাং, টসজয়ী দল প্রথমে বোলিং করতে দুবার ভাববে না, এতে কোনো সন্দেহ নেই। মিরপুরের মতো প্রেমাদাসার উইকেট যদি আচরণ করে, সেটি বাংলাদেশের জন্যই ভালো। সেক্ষেত্রে শ্রীলংকায় প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

প্রেমাদাসায় শেষ দশটি দিবা-রাত্রির টি-টোয়েন্টির মধ্যে নয়টি ম্যাচ হেরেছে প্রথমে ব্যাট করা দল। এই দশ ম্যাচে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১২৫। এই সিরিজের প্রথম দুই ভেন্যু পাল্লেকেলে ও ডাম্বুলার তুলনায় কম। এদিকে সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ

প্রেমাদাসায় আজ কী ফিরবে মিরপুর? আজ যারা জিতবে ট্রফি তাদের

আপডেট সময় ১২:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫