ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান Logo ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা Logo ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার Logo পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ভুয়া ডাক্তার আটক Logo হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত Logo টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন Logo পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব Logo যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা Logo সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

সাকিব অন্য গ্রহ থেকে এসেছে’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২০১ ০.০০ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান। ফাইল ছবি

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এক ম্যাচে ভালো খেলতেই হঠাৎ আলোচনায় ফিরেছেন সাকিব আল হাসান। যার শুরুটা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠুর কথার সূত্র ধরে। গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছিলেন, সাকিবের জন্য এখনো জাতীয় দলের দরজা খোলা।

যদিও পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সাকিবকে এখনই জাতীয় দলের ফেরানোর ব্যাপারে বোর্ডে কোনো আলোচনা হয়নি।

তবে সাবেক ক্রিকেটাররা একে একে সাকিব দলে ফেরার গুঞ্জনে হাওয়া দিচ্ছেন। এর মধ্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান যুগান্তরের সঙ্গে আলাপে বলেছেন, ‘সাকিব আল হাসানের মতো প্লেয়ার, আমার মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে। বাংলাদেশের ইতিহাসে ওর মতো প্লেয়ার আসে নাই। ওর মতো ধারাবাহিকভাবে বিশ্ব ক্রিকেট সেরা অলরাউন্ডার ছিল। একজনের কতটুকু প্রতিভা থাকলে যেমন ব্যাটিং, বোলিং তেমন লিডারশিপ।’

তবে ‘রাজনৈতিক’ কারণে এখন সাকিব দল থেকে দূরে আছে উল্লেখ করে এই বর্ষীয়ান ক্রিকেট ব্যক্তিত্ব যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন রাজনৈতিক কারণে তাকে বাইরে থাকতে হচ্ছে। রাজনীতির খেলা অন্যরকম আর ক্রিকেট খেলা আরেক রকম। তবে সাকিবের রিপ্লেসমেন্ট এখনো হয় নাই, কবে হবে জানি না।’

সাকিবের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে। এছাড়া শেয়ারবাজার সহ আর্থিক খাতের কিছু কেলেঙ্কারিতে নাম এসেছে তার। এসবের কারণে গত এক বছরে দেশে পা পড়েনি তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সাকিবের সংশ্লিষ্টতা তাকে বেশ বিতর্কিত করেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান

সাকিব অন্য গ্রহ থেকে এসেছে’

আপডেট সময় ০৬:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫