ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল Logo হামের টিকাদান কর্মসূচি এগিয়েছে, সারাদেশে শুরু ২০ এপ্রিল: সংসদে বিএনপি দলের স্বাস্থ্যমন্ত্রী Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

তিস্তা মহাপরিকল্পনা বছরের শেষে চূড়ান্ত:

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৭৬ ০.০০ বার পড়া হয়েছে

রিজওয়ানা হাসান। ছবি:সময়ের কন্ঠ

অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। কাজেই এটি চূড়ান্ত করতে উভয় দেশের সম্মতির প্রয়োজন। এ কয়েক মাসে আমরা প্রকল্প বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে গেছি।

রিজওয়ানা বলেন, আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বসে পাঁচটি মূল বিষয়ের উপর চূড়ান্ত আলোচনা করা হবে। এরপর সেই সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশে রওয়ানা হন। এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকিসহ কর্মকর্তারা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ

তিস্তা মহাপরিকল্পনা বছরের শেষে চূড়ান্ত:

আপডেট সময় ০৪:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫