ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়// সরকার নারীদের টাকা দেবে, এই কথা সম্পূর্ণ বাটপারি

..ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াত। তারা এদেশকে পিছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিতে চায় এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় ।

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি ।

মির্জা ফখরুল বলেন, “জামায়াতের আমির সাহেব নাকি মহিলাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। সেটি সত্য না মিথ্যা জানি না। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে তা মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা কখনোই এই অবমাননা মেনে নেবে না।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থানের বিপক্ষে অবস্থান নেয়। “তারা নারীদের ঘরে বসে থাকতে বলে। গার্মেন্টসে কর্মরত নারীদের নাকি পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? তারা সরকারে গেলে নাকি নারীদের টাকা দেবে। সরকার নারীদের টাকা দেবে এই কথা সম্পূর্ণ বাটপারি। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না।”

জামায়াতকে দেশের অগ্রগতির অন্তরায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই দলটি বাংলাদেশকে পিছনের দিকে নিতে চায়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। নারী-পুরুষ সবাইকে সমান অধিকার নিয়ে বাঁচতে হবে। আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না। জামায়াত মানুষকে বিভ্রান্ত করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি মানুষ বেহেশতে যাবে। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে।

সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সনাতনী ও হিন্দু ভাই-বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একসাথে কাজ করবে।”

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়// সরকার নারীদের টাকা দেবে, এই কথা সম্পূর্ণ বাটপারি

আপডেট সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬