ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

ভাঙ্গুড়ায় কর্মজীবী নারীদের ব্যানারে ঝাড়ু মিছিল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ভাঙ্গুড়া উপজেলার কলেজ মোড় থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। মিছিলটি শরৎনগর বাজারের ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে  অংশগ্রহণ করেন সুবর্ণা পারভিন, ফাতেমা তুজ জোহরা মুন্নি, বুলবুলি পারভীন সহ স্থানীয় নারীদের একাংশ।

সমাবেশে অংশ নেওয়া কর্মজীবী নারীরা বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও আন্দোলনে নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেখানে নারীদের নিয়ে এ ধরনের কটূক্তি অত্যন্ত নিন্দনীয় ও অবমাননাকর। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মানের কথা বলা হয়েছে, অথচ সেই সম্মানিত নারীদেরই অপমান করা হচ্ছে।

বক্তারা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারীদের নিয়ে করা ওই বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট আইডি হ্যাক হওয়ার কারণে ওই বিভ্রান্তিকর পোস্টটি প্রকাশিত হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

ভাঙ্গুড়ায় কর্মজীবী নারীদের ব্যানারে ঝাড়ু মিছিল

আপডেট সময় ১২:৩০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬