ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সুন্দরবনের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের নির্বাচনি দায়িত্ব পালন শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : আগামী ১২ ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সুন্দরবন উপকূলের ৫৬টি ভোটকেন্দ্রে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিত করতে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং জনগণের জানমাল রক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বাহিনীটি বদ্ধপরিকর।
এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বাধীন উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।
এর ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সুন্দরবনের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের নির্বাচনি দায়িত্ব পালন শুরু

আপডেট সময় ০৬:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬