ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা ভোগ করবে: জামায়াত আমির

  • খুলনা অফিস
  • আপডেট সময় ০৯:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৯১ ০.০০ বার পড়া হয়েছে

মঙ্গলবার সকালে যশোর শহরের ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নারীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মায়েদের জন্য বিশেষ বাস ও শৌচাগারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা ভোগ করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘অতীতের বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ে আসব, যেখানে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। আমাদের দলের বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।’

ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল, যোগাযোগব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নের কাজও করা হবে।

গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ ভোট মানেই আজাদি, আর না ভোট মানেই গোলামি। আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম হবে হ্যাঁ ভোট, এরপর সরকার গঠনে প্রতীকের ভোট।

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের বাধা ও হেনস্তার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, যারা একদিকে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারে নামলে নারীদের গায়ে হাত দেয়—তাদের এই দ্বিমুখী আচরণ একসাথে চলতে পারে না।

জামায়াত আমির একটি ‘বন্ধু সংগঠন’-এর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দেবেন এবং সেইটা দেবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন—তখন তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা-বোনদের গায়ে হাত; দুইটা তো একসাথে চলে না।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এ দিয়ে জাতিকে কী বার্তা দেওয়া হচ্ছে? বার্তা দেওয়া হচ্ছে—আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা-বোনও নিরাপদ হবেন না।’

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা ভোগ করবে: জামায়াত আমির

আপডেট সময় ০৯:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬