ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁয় ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ০৬ (ছয়) জন কুখ্যাত ডাকাত গোয়েন্দা জালে ধরা

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ০৬ (ছয়) জন কুখ্যাত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত ট্রাকের চালক ও হেল্পারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়েছে।

গত ২২/০১/২০২৬ খ্রি. তারিখে দিনাজপুর জেলার বদরগঞ্জ এলাকা হতে ট্রাক চালক মারুফ ও তার হেল্পার শামীম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-০১৩৮) করে ২৫০ বস্তায় মোট ৫০০ মণ ধান লোড করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেন।

পরবর্তীতে ২৩/০১/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানার শেষ সীমানাধীন কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এলাকায় ফাঁকা রাস্তায় পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল পেছন দিক থেকে ওভারটেক করে ট্রাকটির সামনে ব্যারিকেড দেয়। ডাকাতরা ট্রাকের গ্লাস ভেঙে চালক ও হেল্পারকে মারধর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ধানসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায়।

আইনগত ব্যবস্থা
ঘটনার প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানায় মামলা নং-৩৯, তারিখ-২৩/০১/২০২৬ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।

পুলিশি তৎপরতা ও অভিযান ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সদর থানা, বদলগাছি থানা ও সদর সার্কেলের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। একই সঙ্গে মামলার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের টানা অভিযানে গাইবান্ধা, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ০৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। অভিযানে ডাকাতদের ব্যবহৃত ট্রাক ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। ডাকাত চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত আলামত ডাকাতদের ব্যবহৃত ০৪টি বাটন মোবাইল ও ০৩টি স্মার্টফোনসহ মোট ০৭টি মোবাইল ফোন ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক (বগুড়া-ঢ ১১-১৯৮১)

নওগাঁ জেলার পুলিশ সুপার বলেন, জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

নওগাঁয় ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ০৬ (ছয়) জন কুখ্যাত ডাকাত গোয়েন্দা জালে ধরা

আপডেট সময় ০৪:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬