ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

ভবিষ্যতে এদেশে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না। বিএনপিও একটি চাঁদাবাজ, লুটপাটকারী ও দূর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত এইদেশে

মোঃ গোলাম রব্বানী প্রতিনিধি ঠাকুরগাঁও।।
বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে চুরি করে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করা হবে।  ভবিষ্যতে এদেশে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না। বিএনপিও একটি চাঁদাবাজ, লুটপাটকারী ও দূর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত এইদেশে।বিএনপিও এর আগে ক্ষমতায় ছিলো, তারা কি কি অপকর্ম করেছে সকলে তারা জানে। বিএনপির মতো আমাদের অনিয়ম দূর্নীতি আর অপকর্মের নজির নেই। আর অনেকে মনে করছেন ক্ষমতায় গিয়ে আবার লুটপাট করবেন৷ সেটা আপনাদের দিবা স্বপ্ন। বিএনপির সেই স্বপ্ন পূরণ হবে নাহ ইনশাআল্লাহ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির।তিনি আরো বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, বরং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। এ অঞ্চলকে পরিকল্পিত ভাবে গরিব ও মিসকিন এবং মঙ্গা এলাকার মানুষ বানানো হয়েছে। অথচ উত্তরাঞ্চলের মানুষের উৎপাদিত ফসল ধান ও সবজি সারাদেশের মানুষ খাচ্ছে। তাহলে আপনারাই বলেন, কে গবির? উত্তরাঞ্চলের মানুষ নাকি বাকি সারাদেশের মানুষ? বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান।জামায়াত আমির আরো বলেন, সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। যেই গরু আজীবন দুধ দিয়েছে, তাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। তবে এবার জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কাজে লাগিয়ে এখানে কৃষি ভিত্তিক শিল্প, শিল্পায়ন গড়ে তুলে উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ডা: শফিকুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা। প্রত্যেক যুবক-যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে।তিনি আরও বলেন, দেশবাসীকে বিপদের সময় ফেলে তারা কোথাও যাননি ভবিষ্যতেও যাবেন না। অনেকে এখন অনেক বড় বড় কথা বললেও দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়েছিলেন তারেক রহমান। এখন তিনি এদেশের মানুষকে বড় বড় কথা বলছেন।জনগণকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আমাদের কোনো কার্ড নেই, আমরা অন্যদলের মতো কোন কার্ডও দিবো না আপনাদের। আপনারাই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমরা দয়ার পাত্রমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।’
উন্নত চিকিৎসার জন্য আর উত্তরাঞ্চলের মানুষকে ঢাকামূখী হওয়ার কষ্ট করতে হবে নাহ। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের উত্তরবঙ্গেরসহ সকল জেলায় মেডিক্যাল কলেজ করা হবে। কোন জেলাই আর মেডিক্যাল কলেজবিহীন থাকবে না, যদি জামায়াত ক্ষমতায় আসে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা প্রসঙ্গ তুলে শফিকুর রহমান আরো বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকে ঢাকামুখী হতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের কোনো জেলাই মেডিকেল কলেজবিহীন থাকবে না। ঠাকুরগাঁতেও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। আর কোন চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও লুটেরা ভোট দিয়ে দয়া করে দেশের বারোটা বাজাবেন না। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরতন্ত্রের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।এসময় জামায়াত আমির ঠাকুরগাঁও জেলার ৩ জন জানায়াতের প্রার্থীকে জনগণের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো: আলমগীর ইসলাম, সহ: সেক্রেটারি জেনারেল কফিল উদ্দিন আহমেদ, জেলা প্রেস সেক্রেটারি ও জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল জুয়েল, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।সে সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখাসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভবিষ্যতে এদেশে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না। বিএনপিও একটি চাঁদাবাজ, লুটপাটকারী ও দূর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত এইদেশে

আপডেট সময় ১১:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬