ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের দুই সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের দুই সদস্য স্বেচ্ছায় তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য মো: শাহিবুল ইসলাম পিপল এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল আজিজ।

লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় ও সুস্থ বিবেচনায় তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে তারা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সঙ্গে যুক্ত থেকে পাওয়া সম্মান, সহযোগিতা ও সৌহার্দ্যের জন্য প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে ভাঙ্গুড়া প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, তাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি মাহবুব-উল আলম বলেন, চিঠির খাম পেয়েছি একটা কিন্তু সেটার ভিতরে কি আছে এখনো জানিনা খুলে দেখার সময় হয়নি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের দুই সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ

আপডেট সময় ০৪:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬