ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের Logo প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: ইরানের সর্বোচ্চ নেতা Logo ১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ

আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ডিসি-এসপিদের উদ্দেশে বলেছেন, এই দেশটাকে সঠিক অবস্থায় রেখে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা ভালো কাজ করলে, আমি ভালো থাকি। আর আপনারা যদি ভালো না থাকেন, যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম হয়ে যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) বৈঠক শুরু হয়। ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণ উপস্থিত রয়েছেন।

স্বাগত বক্তব্যে সিইসি বলেন, দেশের বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন। এই ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসে পড়েছে, তা যদি আমরা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা করতে পারব না। আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও সাহস করব। আপনাদের প্রতিটা কাজ আমাকে সাহসী করে।

সিইসি বলেন, যেই গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব সবাই মিলে পালন করবো। এখানে কোন রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে, সঠিকসময়ে কাজটা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের শাসন কাকে বলে, আমরা দেখিয়ে দিতে চাই। এ কথাটা আমি বলেছিলাম, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, দুঃসাহস করে একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার।

আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম

আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫