ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম Logo জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে ৩ জনের মৃত্যু, Logo হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

আশুলিয়া থেকে ডাকাতি হওয়া গরুসহ ট্রাক ময়মনসিংহ থেকে উদ্ধার

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩০টি গরুসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ৫ টি গরু ও ট্রাকটি ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ ।

রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে বগুড়া থেকে ৩০ টি গরু ট্রাকে নিয়ে গরুর মালিক রওনা হয়। পরে রাত ২ টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপরে ট্রাকের চালক ও গরুর মালিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে ডাকাতির ঘটনাটি অবহিত করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সকালে পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গরু ও ট্রাক ময়মনসিংহ এলাকা থেকে উদ্ধার করেছে। এঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনও ডাকাত সদস্যকে আটক করা যায়নি। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

আশুলিয়া থেকে ডাকাতি হওয়া গরুসহ ট্রাক ময়মনসিংহ থেকে উদ্ধার

আপডেট সময় ১১:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫