ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাগুরা-২ আসনে বিএনপির নেতাকর্মী ও সর্বসাধারনের মাঝে সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই চলছিল নানা জল্পনা-কল্পনা আর চুলছেড়া বিশ্লেষন। বিএনপির দলীয় প্রার্থী কে হতে পারেন, কে হবেন ধানের শীষের মনোনীত প্রার্থী। এ চিন্তায় যেন দিন কাটছিলনা দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে চলছিল এসব আলোচনা। তবে আলোচনা মূলে ছিল বিএনপির দলীয় প্রতিক ধানের শীষের কান্ডারী কে হবেন এনিয়ে।

সকল জল্পনা-কল্পনা আর চুলছেড়া বিশ্লেষন শেষে মাগুরা-২ আসনের সকল শ্রেনী পেশার মানুষের মুখে হাসি ফোটাতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে, মাগুরা-২ আসনে (মহম্মদপুর-শালিখা ও সদর চার ইউনিয়ন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের টিকিট পেয়েছেন এ্যাড. নিতাই রায় চৌধুরী।

গতকাল সোমবার সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় মাগুরা-২ আসনে, ১৯টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষ ভোটারের অভিভাবক হিসেবে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নাম রয়েছে।

জাতীয় সংসদের ৯২ নম্বর এই নির্বাচনি এলাকায় স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ছিল। কিন্তু ১৯৯৩ সালে আওয়ামী লীগের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আছাদুজ্জামানের মৃত্যুর পর ১৯৯৪ সালে উপ-নির্বাচনের মধ্য দিয়ে এ আসনটি হাতছাড়া হয়। জনপ্রিয়তার শীর্ষে এসে ৯৪ এর উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালিমুল হক কামাল মাগুরা-২ আসনটি দখল করে নেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫