ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু, বাণিজ্য বিরোধ নিষ্পত্তির আশা

ছবি: বিবিসি
দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করবেন তারা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক। খবর আল জাজিরার।

দুই নেতার বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প শি জিনপিংকে একজন ‘কঠিন আলোচক’ বলে অভিহিত করে বলেছেন, বৈঠকের পর একটি চুক্তির ঘোষণা আসতে পারে।

অন্যদিকে আলোচনায় বাণিজ্য বিরোধ সমাধানের বিষয়ে আশাবাদ জানিয়েছেন শি জিন পিং।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যবিরোধ ও শুল্ক আরোপসহ নানা বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন।

এই মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়, যখন বেইজিং আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ বিরল মাটির খনিজ পদার্থের ওপর নতুন বৈশ্বিক বিধিনিষেধ আরোপ করে। এর প্রেক্ষিতে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দেন।

অ্যাপেক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প। জাপান সফর শেষে বুধবার তিনি দক্ষিণ কোরিয়ায় পৌঁছান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু, বাণিজ্য বিরোধ নিষ্পত্তির আশা

আপডেট সময় ১০:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫