ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বিসি এমএস ডাইং, পিন্টিং এন্ড ফিনিশিং নামে একটি কারখানায় রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— কারখানার শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

প্রাথমিক তদন্তে জানা যায়, তারা সকালে কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে এবং ৬ জন দগ্ধ হন। দগ্ধদের সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সবাই গুরুতর অবস্থায় রয়েছেন। কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা সম্ভব হবে।’

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

আপডেট সময় ০১:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫