ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

প্রেসক্লাবের সামনে থেকে সরলেন শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪৬ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে প্রেস ক্লাব এলাকার সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ২টা ১৫ নাগাদ শিক্ষকরা সরে শহীদ মিনারের দিকে চলে যান। প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকরা সরে যাওয়ার পর পল্টন থেকে কদম ফোয়ারামুখী রাস্তা খুলে দেওয়া হয়। ফলে প্রেসক্লাব এলাকায় এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে।

প্রেসক্লাবের সামনে এখনো প্রচুর পুলিশের উপস্থিতি রয়েছে। খণ্ডবিখণ্ডভাবে কিছু শিক্ষক এখনো রয়ে গেছেন। তবে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি পুলিশ।

এর আগে রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এতে করে পল্টন থেকে কদম ফোয়ারার রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষজন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রেসক্লাবের সামনে থেকে সরলেন শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৩:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫