ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

শিবপাশায় চল্লিশ টাকার জন্য দু’পক্ষের দেড়ঘন্টা ব্যাপি সংঘর্ষ, আহত অর্ধ-শতাধিক

আজমিরীগঞ্জের শিবপাশায় শিশুদের চল্লিশ টাকা পাওনার জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধ-শতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুমান প্রায় দেড়ঘন্টা ব্যাপি শিবপাশার
যশকেশরী গ্রামের মাসুক মিয়া গং ও মুফাচ্ছির মিয়া গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে
ভর্তি করানো হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 
বিগত প্রায় ১০-১২ দিন আগে শিবপাশার যশকেশরী গ্রামের মুফাচ্ছির মিয়ার পক্ষের আলকাছ মিয়ার শিশুপুত্র মো. রুবেল মিয়া (১২) একই এলাকার মাসুক মিয়ার পক্ষের নবী মিয়ার শিশুপুত্র মো. নাইমের (১৩) নিকট একটি খেলনার ব্যাটারি বিক্রি করে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর নাইম রুবেলের পাওনা ৪০ টাকা না দেওয়ায় রুবেল নাইমের পিতা নবী মিয়ার কাছে বিষয়টি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করে বিষয়টি আজ শুক্রবার সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেয়। কিন্তু গতকাল  বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে নবী মিয়ার সঙ্গে আলকাছ মিয়ার বাক-বিতণ্ডা বাঁধে। এ সময় আলকাছ মিয়ার লোকজন নবী মিয়াকে মারধর করে। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধ-শতাধিক আহত হন। এদিকে, যশকেশরী গ্রামের মাসুক মিয়া জানান, কিছুদিন আগে বাচ্চাদের একটি বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। পরে মুরব্বিরা বিষয়টি সালিশে মীমাংসার সিদ্ধান্ত নেন। গতকাল বৃহস্পতিবার সকালে আমাদের পক্ষের নবী মিয়াকে তারা মারধর করে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ বিষয়ে জানতে মুফাচ্ছির মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখন কথা বলতে পারব না, রোগী নিয়ে সিলেটে যাচ্ছি। থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, বাচ্চাদের চল্লিশ টাকা পাওনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছবি- 

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শিবপাশায় চল্লিশ টাকার জন্য দু’পক্ষের দেড়ঘন্টা ব্যাপি সংঘর্ষ, আহত অর্ধ-শতাধিক

আপডেট সময় ১২:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫