ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাহবুবুর রহমান মানিক বিএনপির একজন সক্রিয় কর্মী। একটি মহল বিএনপিসহ অঙ্গ সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ভাবমূর্তি নষ্ট করছে। অবিলম্বে এ সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এসময় পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভুইয়া, মোংলা পৌর ৬ নং ওর্য়াডের সভাপতি মোঃ কামরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার, মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, বেবি, জাহানারা (জানু) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৩:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫