ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল

উত্তরায় সাংবাদিক আবু হাসান অপহরণ অদৃশ্য ইশারায় মূল আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে, প্রশাসনের নীরব ভূমিকা আতঙ্কে পরিবার

  • নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৭ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবু হাসানকে অপহরণের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুইজনকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামী শাহাবুদ্দিন দাবারু ও রবিউল ইসলাম কিং বাবুকে দীর্ঘ চার মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

অপহরণের শিকার সাংবাদিক আবু হাসান জানান, ঘটনার পর থেকেই আসামীরা বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেন—
“আমি বারবার উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেও কোনো ফল পাইনি। পুলিশ মূল আসামীদের গ্রেফতারে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না।”
তিনি আরও জানান, আসামিরা গ্রেফতার না হওয়ায় তার পরিবার প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী মাজার বস্তির শাহাবুদ্দিন দাবারু ও রবিউল ইসলাম কিং বাবুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তবুও তারা অদৃশ্য প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আত্মগোপনে থেকে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় দেশের সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন—
“রাজধানীতে একজন সাংবাদিককে প্রকাশ্যে অপহরণের চেষ্টা করা হয়েছে অথচ মূল আসামীরা এখনো গ্রেফতার হয়নি। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।”
তারা দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে সাংবাদিক আবু হাসানকে অপহরণের চেষ্টা চালানো হয়। তার চিৎকারে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের সদস্য ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে। এ সময় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম বলেছিলেন—
“চক্রের বাকি সদস্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”
কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও মূল দুই আসামী এখনো গ্রেফতার হয়নি।

অপহরণের শিকার সাংবাদিক আবু হাসানের পরিবারের একমাত্র দাবি—
“দ্রুত মূল আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

উত্তরায় সাংবাদিক আবু হাসান অপহরণ অদৃশ্য ইশারায় মূল আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে, প্রশাসনের নীরব ভূমিকা আতঙ্কে পরিবার

আপডেট সময় ০৫:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫