ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ইসরায়েলবিরোধী প্রস্তাবে সরকারের আপত্তি, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্দক্যাম্প পদত্যাগ করেছেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। তার পদত্যাগের মূল কারণ হিসেবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধকে উল্লেখ করা হয়েছে।

ভেল্দক্যাম্প শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে জানান, মন্ত্রিসভার বৈঠকে তিনি গাজায় চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতির কারণে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিলেন। তবে জোটসঙ্গীরা এতে আপত্তি জানায় এবং প্রস্তাব পাস হয়নি। তিনি উপলব্ধি করেন যে এই সরকারের অংশ থেকে তিনি নিজের নীতি এবং দলের নীতি বাস্তবায়ন করতে পারবেন না। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যাসপার ভেল্দক্যাম্প ৬১ বছর বয়সী, সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূত। তিনি ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক সোশ্যাল কন্ট্রাক্ট পার্টি (এনএসসি)-এর শীর্ষ নেতা ছিলেন। তার পদত্যাগের পর এনএসসি-ও জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পার্টির প্রেসিডেন্ট এডি ভ্যান হিজাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এক কথায় বলতে গেলে—এই সরকারের সঙ্গে আমাদের যাবতীয় সম্পর্ক শেষ।”

প্রসঙ্গত, নেদারল্যান্ডসে ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার ভেঙে পড়েছিল জুন মাসে। এর পেছনে মূল কারণ ছিল অভিবাসন নীতি নিয়ে বিরোধ, যখন কট্টরপন্থি রাজনীতিবিদ গ্রিট ওয়াইল্ডারসের নেতৃত্বাধীন দল জোট ত্যাগ করে। ভেঙে পড়া জোটের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র : আরটি, রয়টার্স

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ইসরায়েলবিরোধী প্রস্তাবে সরকারের আপত্তি, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ১২:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫