ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম Logo জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে ৩ জনের মৃত্যু, Logo হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

আজ সকালে আত্রাই থানা এলাকার আত্রাই নদীর তীরের এক বেদে পল্লীতে, গত রাতে বেশ ঝড়-বৃষ্টিতে একটি ইউক্লিপটাস গাছের নিচে চাপা পড়ে পলিথিনের টুকরি ঘরে বালিশে শোয়া অবস্থায় তিন মাসের এক গর্ভবতি মহিলা আরাফাতুন (২০) মৃত্যুবরণ করেন। প্রথমত তিনি গুরুতর আহত হন, পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার করুন মৃত্যু হয়।

বেদে পল্লীতে ছুটে যান জেলা পুলিশের প্রধান পুলিশ সুপার তারিকুল
ইসলাম। পলিথিনের তৈরি ২৫ /৩০ টি টুকরি ঘরে ২৫/৩০ টি পরিবার বসবাস করে। পুলিশ সুপার পৌঁছানোর পর তারা ছুটে কাছে আসলো, তারা বলল তাদের বেঁচে থাকার লড়াইয়ের কথা। বিভিন্ন সময় তারা স্থান পরিবর্তন করে, এভাবেই তাদের জীবন চলছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বেশ কিছু শিশু রয়েছে, এই শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। ভাবা যায় এতগুলি শিশু, স্কুলে যায় না পড়তে পারে না। পুলিশ সুপার মহোদয় তাদের সাথে কথা বললেন। বাচ্চাদের সাথে গল্প করলেন। তাদের সাথে ছবি উঠালেন। তাদেরকে স্কুলে যাওয়া আহবান জানালেন। বললেন, একজন শিক্ষকের ব্যবস্থা করা হবে, সে এসে তোমাদেরকে প্রাথমিক বিষয় শিক্ষাদান করবে । তাদের জন্য সামান্য নাস্তার টাকা দিলেন।

সকলকে উদ্দেশ্য করে বললেন ভাগ্যের পরিবর্তন আপনা আপনি কখনো হয় না। ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেকেই সর্বপ্রথম চেষ্টা চালাতে হবে। সেজন্য প্রথমত দরকার ভবিষ্যৎ বংশধরের পড়াশোনা। তাদেরকে বললেন “যেখানেই আপনারা থাকেন না কেন বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে। তবেই ভবিষ্যতে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। শিক্ষা ছাড়া কখনই জীবনযাত্রার মানের পরিবর্তন হবে না। ”

বিষয়টি নিয়ে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সাথেও শেয়ার করলেন । ডিসি মহোদয় কে বললেন বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা? অন্তত তাদেরকে যেভাবেই হোক স্কুলে ভর্তি করাতে হবে। তিনিও আনন্দ সহকারে ব্যবস্থা নেওয়ার কথা বললেন।

এসব সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমরা যেন সদয় হই। আমরা যেন তাদের বিপদে পাশে দাঁড়াই । কেননা আপনি একা ভালো থাকতে পারবেন না, সবাইকে নিয়েই ভালো থাকতে হয়।

আমরা সাধারণত দেখি কোথায় কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হলে মারামারি হলে পুলিশ প্রশাসনের তৎপরতা। কিন্তু ঝড়ে গাছ পড়ে কেউ মারা গেলে সেখানে ছুটে চলে যাবে জেলা পুলিশের সবচেয়ে বড় কর্ণধার। এ যেন এক মানবিক পুলিশ । শক্ত খোলসের আবরনে এক কুসুম যেখানে দোলা লাগার কারনে ছুটে চলে গেছেন বেদে পল্লীতে। নওগাঁ জেলার সাধারণ মানুষ পুলিশ সুপার মহোদয় এর এ ধরনের মানবিক কর্মকাণ্ড কে সাধুবাদ জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

আপডেট সময় ০৫:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬