ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম Logo জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে ৩ জনের মৃত্যু, Logo হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ

কক্সবাজার জেলার আওতাধীন ঈদগাঁও উপজেলায় বহুল প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে সম্ভাব্য স্থান নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। যদিও আলোচনায় থাকা দুইটি স্থানই মহাসড়কের পাশে, তবুও ইউনিয়নভিত্তিক অবস্থান নিয়ে পছন্দ-অপছন্দ স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসটি ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেট থেকে মেহেরঘোনা সংলগ্ন মহাসড়কের পাশে স্থাপন করা হলে তা উপজেলার কেন্দ্রস্থলের কাছাকাছি হবে এবং যানজট এড়িয়ে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে।

অন্যদিকে, উচ্চপদস্থ কর্মকর্তারা সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি সংলগ্ন হাসের দীঘি এলাকা পরিদর্শন করেছেন। এ স্থানটিও মহাসড়কের পাশে হলেও এটি ভৌগোলিকভাবে কিছুটা দূরবর্তী বলে মনে করছেন একাংশের মানুষ।

উপজেলাবাসীর মতে, ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থান এমন স্থানে হওয়া উচিত, যেখান থেকে পুরো উপজেলায় দ্রুততম সময়ে পৌঁছানো যায়। সে বিবেচনায় তারা ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেট-মেহেরঘোনা অংশকেই অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, স্থানীয়দের প্রত্যাশা জনগণের সুবিধা ও বাস্তবতা বিবেচনায় নিয়েই স্থান নির্ধারণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ

আপডেট সময় ০৪:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬