ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল

ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মেসার্স জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত উপকরণের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত ভাঙ্গুড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৬০০ লিটার গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন জব্দ করা হয়। পরবর্তীতে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব কেমিক্যাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় কোনো ধরনের কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেসার্স জনতা ট্রেসপোট এজেন্সির মাধ্যমে এসব কেমিক্যাল সরবরাহ করা হচ্ছিল, যা নকল দুধ তৈরিতে ব্যবহৃত হতো।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তারা এসব পণ্য গ্লুকোজ হিসেবে বহন করছিলেন। পরবর্তীতে এগুলো নকল দুধ তৈরির কেমিক্যাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানতে পেরে ভবিষ্যতে এ ধরনের পণ্য পরিবহন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছা. রোমানা আক্তার,উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, নকল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
ছবির ক্যাপশন: ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির বিভিন্ন কেমিক্যাল জব্দ ও ধ্বংস করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় ১০:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬