ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান Logo ‎ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার ‎শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই Logo শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু Logo সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ, যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের Logo কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকায় সাহানগর গ্রামবাসী  Logo অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম Logo রয়টার্সের প্রতিবেদন মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ তাই যুদ্ধ না থামার ঘোষণা দিলেন ইরান Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৪ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান-২ নম্বরে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। একই সঙ্গে মামলাটি ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলাটি বদলি করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটিতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। এ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলি করা হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত। ওইদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে। পরে গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদেরকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত।

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিটিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২-এর ফ্ল্যাট [ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১] দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। এ নিয়ে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

উল্লেখ্য, এর আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

আপডেট সময় ০১:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬