ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সম্পদ বিক্রি ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করেছেন এবং স্কুলের বাউন্ডারির টিন খুলেও বিক্রি করেছেন। এছাড়া বিদ্যালয়ের মাঠের ভেতরে অবস্থিত দোকানগুলোর ভাড়া নিয়মিত উত্তোলন করলেও সেই অর্থের কোনো স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এসব অর্থ আত্মসাৎ করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, সব কিছুই স্কুলের ম্যানেজিং কমিটি অবগত আছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ীই এসব কাজ করা হয়েছে।
তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং আমি এ সম্পর্কে কিছুই জানি না।
প্রধান শিক্ষক ও কমিটির সহ-সভাপতির বক্তব্যে অসঙ্গতি থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উদ্বেগ আরও বেড়েছে। এলাকাবাসী দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: যোগাযোগ নাম্বার নাই আইজিপি

গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬