ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য সাকি মো. জোনায়েদ আব্দুর রহিম। এখানে উল্লেখ্য যে সারা বাংলাদেশে ১৪ টি উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর একটি, যা কিনা মাননীয় প্রতিমন্ত্রী অবদান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নারী-প্রধান পরিবারগুলো ডিজিটাল পদ্ধতিতে নিয়মিত আর্থিক সহায়তা পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, উপজেলা সমবায় পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেক এম এ (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি), সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক এডভোকেট বিলকিস জাহান তুহিন, বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলী প্রমূখ।
সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এ কার্ডের মাধ্যমে পরিবারের মা বা নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।
স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে সরকারের। উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কার্ড বিতরণের মাধ্যমে উপজেলার কয়েক হাজার নারী-প্রধান পরিবার সরাসরি উপকৃত হবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে যাবে।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম আব্দুর রহমান হাকিমী, গিতা পাঠ করেন বাঞ্ছারামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ সূত্রধর।
প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক 




















