ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার Logo কালীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ Logo ঝিনাইদহে পবিত্র রমজানের দিনেও থেমে নেই সন্ত্রাসীরা প্রশাসন নীরব Logo ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে Logo মাদক, জুয়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতী থানার (ওসি) তৌফিক আজমের Logo রামপালে সড়ক দুর্ঘটনা মোংলায় একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন, শেলাবুনিয়ায় শোকের মাতম Logo মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত Logo মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামের মোমিনপুর শিমুলতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজারের মৃত্যু হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মৃত ব্যক্তির নাম রফিকুজ্জামান পলাশ( ৩৭)। পলাশ রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ওয়ালটন কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সকাল ১১টার দিকে ওয়ালটন প্লাজার শোরুমের কাজে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়েছিলেন তিনি। পথিমধ্যে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মনিনপুর এলাকায় তার মোটরসাইকেলের সাথে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনায় পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক দ্রুত ট্রাক টি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬