ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন Logo নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ Logo জামালপুরে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo শ’হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রু’হের মা’গফিরাত কামনায় ইফতার মাহফিল Logo বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ Logo ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর এান তহবিল থেকে পীরগঞ্জে ৩শ পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ 

পাকিস্তানের সেনা ক্যাম্পে আফগানিস্তানের হামলা

পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে এ হামলা চালানো হয়। পাকিস্তান ভূখণ্ডের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে। খবর টোলো নিউজের।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবির, নওশেরার একটি সামরিক সদর দপ্তর, জামরুদ ও অ্যাবোটাবাদে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানটি ‘সফলভাবে’ পরিচালিত হয়েছে।

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্পপাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
এদিকে, আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরত জোর দিয়ে বলেন, পাকিস্তানের যেকোনো হামলার ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ জানানো হবে। দেশের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আবারও হামলা হলে ইসলামাবাদসহ পাকিস্তানের প্রধান শহরগুলো লক্ষ্যবস্তু করা হবে।

ফাসিহউদ্দিন ফিতরত বলেন, ‘আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা সব আগ্রাসনের জবাব দেব।’

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যেকোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য ট্যাংক এবং হালকা ও ভারী অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

আরএ

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন

পাকিস্তানের সেনা ক্যাম্পে আফগানিস্তানের হামলা

আপডেট সময় ১২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬