ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর Logo গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবে কালিকা প্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত Logo জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন গ্রেফতার Logo প্রায় ২৭ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়: Logo আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে Logo এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’ Logo সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ Logo ‎এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন ‎ Logo ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • শাহীন আরাফাত শুভ :
  • আপডেট সময় ০৯:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২ ০.০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের তিতাস নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মোহাম্মদ আলী (২৮)। তিনি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পরনের কাপড়চোপড় দেখে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
নিহতের পিতা নজরুল মিয়া বলেন, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসছে শুনে এসে দেখি, সেটি আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।”
নিহতের মা আলেখা জানান, “কয়েকদিন ধরে কুমিল্লায় নিয়ে তার চিকিৎসা করাচ্ছিলাম। সে মানসিকভাবে অসুস্থ ছিল। কীভাবে নদীতে গেল, আমরা জানি না। মানুষের কাছ থেকে খবর পেয়ে এবং ফেসবুকে ছবি দেখে এসে ছেলের মরদেহ শনাক্ত করি।”
নিহতের চাচাও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে মরদেহ শনাক্ত করার কথা জানান।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, “৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে সরকারি ভূমি অফিস এখন ‘মাদকের আখড়া’ ও গোবরের গুদাম ঘর

বাঞ্ছারামপুরে তিতাস নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬