ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। Logo নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন। Logo মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ Logo নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন জামা Logo নওগাঁর নিয়ামতপুরে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা… Logo কালিয়াকৈর প্রেসক্লাবে পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশ Logo রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার২০০১ সালের ১৪ এপ্রিল Logo ঈদগাঁওতে পহেলা বৈশাখ উৎসবে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ Logo নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ বৈশাখী শোভাযাত্রা Logo যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

সাভার-আশুলিয়াসহ সারা দেশে আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি!

রোজা শুরুর আগেই রাজধানী ও আশুলিয়ার বিভিন্ন বাজারে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে।

গত এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে ভোজ্যতেলের দামও লিটারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নতুন করে চড়া হয়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম।

সরেজমিনে ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ও মজুতদাররা রমজান এলেই অতিরিক্ত মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তোলে। যদিও বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক বলেই দাবি করছেন অনেকেই। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেওয়া হলেও তার দৃশ্যমান প্রভাব বাজারে তেমন দেখা যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।
মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষদের ভাষ্য, এভাবে যদি রোজায় পণ্যের দাম বাড়তে থাকে, তবে সেহরি ও ইফতারের নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়বে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ, কঠোর তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

সাভার-আশুলিয়াসহ সারা দেশে আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি!

আপডেট সময় ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬