ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। Logo নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন। Logo মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ Logo নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন জামা Logo নওগাঁর নিয়ামতপুরে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা… Logo কালিয়াকৈর প্রেসক্লাবে পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশ Logo রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার২০০১ সালের ১৪ এপ্রিল Logo ঈদগাঁওতে পহেলা বৈশাখ উৎসবে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ Logo নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ বৈশাখী শোভাযাত্রা Logo যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি: টিআইবি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ ০.০০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৩৬ জন সংসদ সদস্য (৭৯.৪৬ শতাংশ) কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক টিআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৭৫ শতাংশ জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত ৪০ ভাগ কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা ৪৪ লাখ ২৪ হাজার টাকা। অথচ, প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি ব্যয় করেছে প্রার্থীরা।

গবেষণায় দেখা যায়, ৯৯ শতাংশ প্রার্থী কোনো কোনো নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করেছে। ৪৬ দশমিক ৪ শতাংশ ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা শতভাগ নির্বাচন বয়কট করেছে, এটা বলা যাবে না। অনেকেই বিএনপির হয়ে বিভিন্ন ভাবে নির্বাচনে সক্রিয় ছিলো বলে জানায় টিআইবি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

ত্রয়োদশ সংসদে কোটিপতি ৭৯.৪৬% এমপি: টিআইবি

আপডেট সময় ০৪:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬