ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আত্রাই এ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চায় ভুক্তভুগি Logo দেওয়ানগন্জে ভাস্যমান ড্রাম সেতু ভেঙ্গে ০৫ শিশুর মৃত্যূ Logo সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান Logo বাড়ল জ্বালানি তেলের দাম Logo মোদিকে বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা Logo অনৈতিক সুবিধা নিয়ে পারকি সৈকতে নামাচ্ছে মোটরসাইকেল, দুর্ঘটনা আর ভোগান্তিতে বিরক্ত পর্যটকরা Logo সাংসদ এমএ হান্নানকে গণ নাগরিক সংবর্ধনা Logo কুলিয়ারচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত Logo মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে ‘ইবিয়ান’ ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত: Logo আজও ঢাকা ছাড়ছে মানুষ

উপকূলীয় জেলে জীবন ও জলবায়ু সংকট নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০০ ০.০০ বার পড়া হয়েছে

মো: ওমর ফারুক : উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সংশ্লিষ্ট সরকারি আইন-নীতি এবং অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোংলা প্রেসক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘Fisherfolk Integration for Sustainable Habitat and Natural Ecosystem Transformation (FISHNET)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এতে সহযোগিতা করে ওশান গ্র্যান্টস্ প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development)।
কর্মশালায় প্রধান আলোচ্য বিষয় ছিল— উপকূলীয় জেলেদের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ, মৎস্য আইন ও নীতিমালা, জলবায়ু বিজ্ঞানভিত্তিক রিপোর্টিং এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল। প্রশিক্ষণে জেলেদের জীবনকেন্দ্রিক সংবাদ, ফিচার ও অনুসন্ধানী স্টোরি কীভাবে বাস্তবভিত্তিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা যায়— সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশবিদ মোঃ রফিকুল ইসলাম মন্টু।
প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় জেলেরা জলবায়ু পরিবর্তনের সরাসরি ভুক্তভোগী হলেও তাদের বাস্তব সংকট অনেক সময় গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসে না। সঠিক তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং আইন-নীতির জ্ঞান থাকলে সাংবাদিকরা জেলেদের অধিকার, নিরাপত্তা ও টেকসই জীবিকার বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও মাছের প্রজননক্ষেত্র ধ্বংসের প্রভাব নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়ে রিপোর্টিংয়ের ক্ষেত্রে তথ্যসূত্র যাচাই, বৈজ্ঞানিক ব্যাখ্যা সহজভাবে উপস্থাপন এবং মানবিক গল্প বলার কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় মোংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের দাবি জানান এবং বলেন, এতে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চিত্র তুলে ধরতে সহায়ক হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাই এ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চায় ভুক্তভুগি

উপকূলীয় জেলে জীবন ও জলবায়ু সংকট নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬